AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রিন্স’ সিনেমার গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৫৬ পিএম, ১৯ মার্চ, ২০২৬

‘প্রিন্স’ সিনেমার গানে রুনা লায়লার সঙ্গে প্রীতম

শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাক করলেন সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা।

আইটেম ড্যান্স ঘরানার গানটিতে তার সঙ্গে গেয়েছেন প্রীতম হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রীতম হাসান নিজেই। গানটির সংগীত আয়োজনও করেছেন তিনি।

গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পেছনের গল্প ও রুনা লায়লার সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রীতম।

রুনা লায়লার সঙ্গে গান রেকডিংয়ের সময়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রীতম লেখেন,  প্রায় তিন মাস আগে, শাকিব ভাই আর প্রিন্স টিম থেকে একটা ড্যান্স ট্র্যাকের কথা আসে। আমি একটা ফঙ্ক+হাউস/ইলেকট্রো ভাইবের ড্রাফট বানিয়ে রুনা লায়লা ম্যামকে বললাম যে তার ভয়েসটা এই জায়গায় পারফেক্ট বসবে। সঙ্গে এটাও বলেছিলাম, আমি এটা একজন সিনিয়র কারো সঙ্গে ডুয়েট হিসেবে ভাবছি।

নিজেদের কথোপকথনের কথা শেয়ার করে তিনি লেখেন, ম্যাম একটু থেমে বললেন,  তুমিই গেয়ে ফেলো? আমি ৫ সেকেন্ড চুপ, একদম শকড। তারপর বললাম, ‍‍`ম্যাম, আপনি যেহেতু বলছেন, এই গান এখন আমিই গাবো, আর কাউকে দেব না।‍‍` আমরা দুজনেই হেসে ফেললাম।

কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন জানিয়ে প্রীতম লেখেন, চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের।

প্রীতম হাসানের ভাষ্য, ‘গত কয়েক বছরে যখনই রুনা লায়লা ম্যামের সঙ্গে দেখা হয়েছে, আমি সব সময় একটা কথাই বলেছি, ‘ম্যাম, যেহেতু আপনি গাইবেন, আপনার জন্য নতুন কিছু করতে হবে, যেটা আগে কখনো করিনি; আমাকে আরেকটু সময় দিন।’ ম্যামের গানের ইতিহাসের ক্যাটালগ যদি দেখি, ম্যাম বরাবরের মতোই এমন কাজ করেছেন যেগুলো সব সময় এক্সেপশনাল, তাই আমারও মনে হয়েছে, আমাকে এমন কিছু একটা করতে হবে।’

তিনি লেখেন, ‘আমাদের জেনারেশনে উনি শুধু একজন শিল্পী না, উনি একজন ইনস্টিটিউশন, পুরো সাউথ এশিয়াজুড়ে। আর উনি এখনো অনেক অনেক আধুনিক এবং ভিন্ন কাজ করেন, তাই আমার এই গানের এক্সপেরিমেন্টেও উনি ‘ইয়েস’ বললেন। আমি কতটা লাকি ফিল করছি, সেটা হয়তো বোঝানো যাবে না। নিজের কম্পোজিশনে তাকে পাওয়া, একই মাইক্রোফোন তার সঙ্গে শেয়ার করা! কী বলব!’

প্রিন্স পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নব্বইয়ের দশকের গল্পে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!