AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪৭ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (আজ) বিকেল ৫টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সম্প্রতি তিনি ‘এক নজরে কুরআন’ বইটি হাতে পেয়েছেন, যা পড়ার জন্য দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল।

স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, তার খুব ইচ্ছে ছিল এক নজরে কুরআন বইটি পড়ার। তিনি মোট তিনটি বই অর্ডার করেছিলেন, যার দুটি তার বোনদের জন্য। বইটি হাতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, জীবনে তেমন কিছু জানা না থাকলেও এই বই পড়ে অনেক কিছু জানতে পারবেন বলে তার বিশ্বাস।

এ প্রসঙ্গে ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লেখেন, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। একই সঙ্গে তিনি তার মঙ্গল কামনা করে দোয়া করেন।

মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

ধর্মীয় জ্ঞান সহজভাবে তুলে ধরার জন্য ড. মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বই ও বক্তব্য এরই মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ‘এক নজরে কুরআন’ বইটিও পাঠকদের কাছে কুরআনের সারবস্তু সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত।

বর্ষার এই স্ট্যাটাসে ভক্তরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার এই আগ্রহকে প্রশংসা করে মন্তব্য করেছেন।

এস এম শিহাদ আলম মন্তব্য করে লিখেছেন, ‘ম্যাডাম বইটি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন, আমি নিজে বইটি পরেছি।’ মো. শহিদুল ইসলাম লিখেছেন, ‘শ্রেষ্ঠ পোস্ট করেছেন।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!