অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি ওজন কমিয়ে ঝরঝরে ফিগার নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছেন তিনি। এই অভিনেত্রী আছেন নানা কাজে ব্যস্ত।
এই তারকার ‘মাস্টার’ সিনেমার কাজ শেষ হয়েছে। এটি দেশ-বিদেশের নানা উৎসবে অংশ নিতে প্রস্তুত। ছবির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই জানিয়েছেন এই কথা। তিনি তার নতুন সিনেমা ‘মাস্টার’ সম্পূর্ণ কাজ শেষ করেছেন বলে জানান। সেইসঙ্গে বলেন, ‘ছবিটি এখন দর্শকদের জন্য প্রস্তুত।’
গেল বছরের এপ্রিল মাসে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার শুটিং সম্পন্ন হয়। এরপর শুটিং পরবর্তী কাজের অনেকটাই দক্ষিণ কোরিয়ায় হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিলেন কাজটির সঙ্গে।
‘মাস্টার’ একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। গল্পের কেন্দ্রবিন্দুতে একটি উপজেলার স্থানীয় রাজনীতি। সিনেমার অন্যতম আকর্ষণ তার চরিত্রায়ন। এতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেখা যাবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে এবং এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আজমেরী হক বাঁধনের জন্য এটি বিশেষ একটি প্রজেক্ট। তিনি জানান, ‘‘মাস্টার’ আমার জন্য নতুন ধরনের চরিত্র এবং এটি দর্শকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা দিতে পারবে। রাজনৈতিক থ্রিলার ঘরানায় কাজ করা সবসময়ই চ্যালেঞ্জিং। এই সিনেমার মাধ্যমে সেটা পুরোপুরি উপভোগ করেছি।’
নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘‘মাস্টার’ একটি আন্তর্জাতিক মানের সিনেমা। এর গল্প, শুটিং ও পোস্ট প্রোডাকশন এমনভাবে করা হয়েছে যাতে এটি দেশ-বিদেশে সমানভাবে গ্রহণযোগ্য হয়। আমরা আশা করি দর্শকরা সিনেমার মূল বার্তা এবং শিল্পীর অভিনয়কে ভালোভাবে উপভোগ করবেন।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

