AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালমান খানের বিয়ে নিয়ে মুখ খুললেন আয়ুশ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২১

সালমান খানের বিয়ে নিয়ে মুখ খুললেন আয়ুশ

ছবি: সংগৃহীত

বলিউড তারকা সালমান খানের বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। এবার সেই আলোচনায় যোগ দিলেন এই তারকার শ্যালক আয়ুশ শর্মা। সালমানের কাছে বিয়ে করার মতো সময় নেই বলেন মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৭ নভেম্বর) এসব জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


প্রতিবেদনে বলা হয়, সালমানের বোন অর্পিতা খানকে বিয়ে করেছেন আয়ুশ। তিনি সালমানের সঙ্গে অন্তিম সিনেমায় অভিনয়ও করেছেন। তাই শুধু শ্যালক নয়, সহ-অভিনেতা হিসেবেও সালমানকে কাছ থেকে দেখেছেন আয়ুশ। সেই অভিজ্ঞতা থেকেই নিজের মত জানিয়েছেন তিনি।


আয়ুশ বলেছেন, সালমান যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে আমি মনে করি না তার কাছে বিয়ের মতো সময় আছে। তিনি তার মতো করেই সুখে আছেন বলে আমি অনুভব করি। সালমান নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। তার জীবনযাপনের পদ্ধতি অত্যন্ত সহজ।


একুশে সংবাদ/আল-আমিন

Link copied!