বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গাড়ির কোম্পানি টয়োটা ১৯৯০ সালে নিয়ে আসে নতুন মডেল 'টয়োটা সেরা'। যে মডেলটি রাতারাতি জনপ্রিয় হয়। বিশেষ করে তরুণ প্রজন্ম তো লুফে নেয়। এর লুকআর গতি সবই যে কাউকে আকৃষ্ট করতে বাধ্য। এর দরজাগুলো ছিলো পাখির ডানার মতো। গাড়িতে ড্রাইভারসহ মাত্র দুটি সিট ছিলো। যা কিনা যেকোন যুগলদের জন্য আদর্শ।
বাংলাদেশের সিনেমায় নিত্য নতুন স্টাইল, ফ্যাশন ও সমসাময়িক মডেলের গাড়ির ব্যবহার করতেন সালমান শাহ। তার চোখেও পড়ে গাড়িটি। ১৯৯৫ সালের শুরুর দিকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে ‘টয়োটা সেরা’ গাড়ি কিনেও ফেলেন স্টাইলিস্ট সালমান।
সে গাড়ি নিয়ে শহরের এ মাথা থেকে ওই মাথায় দাপিয়ে বেড়াতেন তরুণ সালমান। এতটাই পছন্দের ছিলো যে গাড়িটা তিনি ‘প্রিয়জন’ ছবিতে ব্যবহার করেন। সে সময়ে তার দেখাদেখি এ দেশের অনেক তরুণ একই মডেলের গাড়ি কিনেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর গাড়িটি পরিবারের কাছে ছিলো অনেক বছর। কিন্তু ২০১৭ সালের দিকে তার মা নীলা চৌধুরী গাড়িটি বিক্রি করে দেন।
একুশে সংবাদ/স/আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

