পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। বৃহস্পতিবার (২১ মে) শেষ ক্লাস শেষে ছুটি কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ২৪ মে থেকে। তবে এর আগে সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবারই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শেষ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।
এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শেষে ২৪ মে থেকে শুরু হবে ঈদের ছুটি। সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী ৭ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
এতে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। ২২ মে থেকে ১১ জুন পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। পরে সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায়২৩ দিনের ছুটি উপভোগ করবে।
একুশে সংবাদ/ যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

