AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:৫৭ পিএম, ২২ জুলাই, ২০২৬

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন

ঢাকার ধামরাই উপজেলার পাল্লি-কুল্লা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে বেলা প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ভুক্তভোগী পাল্লি এলাকার ময়নাল হোসেন (৪৫)।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বসতঘরটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। তবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!