AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১৬-২৩ দিনের লম্বা ছুটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২১ এএম, ১৩ মে, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১৬-২৩ দিনের লম্বা ছুটি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আগামী ২৪ মে থেকে এ ছুটি কার্যকর হবে।

তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষে দীর্ঘ ছুটিতে যেতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি উপভোগ করবে।

অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা প্রায় তিন সপ্তাহের বেশি সময়ের ছুটি পাচ্ছে।

এদিকে জুনের পর জুলাই ও আগস্ট মাসেও বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে কয়েক দফা ছুটি রয়েছে। এর মধ্যে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মের তাপদাহ বিবেচনায় শিক্ষার্থীদের জন্য দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!