AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১১ এএম, ২ জুন, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রশ্নপত্র গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যও জমা দিতে বলা হয়েছে।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু পরিবেশে আয়োজনের স্বার্থে কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর)-এর সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তিদের তথ্যও শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রগুলোকে আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড যে তথ্যগুলো চেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বর। এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ কর্মকর্তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও পাঠাতে হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!