AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধ শিল্পকারখানায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা


Ekushey Sangbad
অর্থ-বাণিজ্য ডেস্ক
০৯:০৩ পিএম, ২৩ মে, ২০২৬

বন্ধ শিল্পকারখানায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

শনিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে এই সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংবাদ সম্মেলনে এই বিশেষ তহবিলের বিস্তারিত তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি হিসেবে দেবে। আর গ্রাহকেরা ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তিনি জানান, ৬০ হাজার কোটি টাকার তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ কলকারখানা চালুর পাশাপাশি কৃষি খাত, পোশাক, সিএমএসএমই ও পরিবেশবান্ধব, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) খাতে ঋণ ও অর্থায়ন করা হবে। এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে কর্মসংস্থান তৈরি হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক–তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!