স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে Walton। এরই ধারাবাহিকতায় ওয়ালটন টিভির শক্তিশালী রপ্তানি বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর।
জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ওয়ালটনের টিভি পণ্যবোঝাই কন্টেইনারবাহী জাহাজ পূর্ব-তিমুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
Walton Hi-Tech Industries PLC–এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রপ্তানি হচ্ছে। পূর্ব-তিমুরে টিভি রপ্তানি বাংলাদেশের অন্যান্য পণ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার বলেন, টিভি উৎপাদনে কঠোরভাবে গুণগত মান নিয়ন্ত্রণ করছে ওয়ালটন। পূর্ব-তিমুরে টিভি রপ্তানির মাধ্যমে এশিয়ার অন্যান্য দেশেও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডে তৈরি অত্যাধুনিক প্রযুক্তির টিভি রপ্তানির ফলে অল্প সময়েই আন্তর্জাতিক ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে ওয়ালটন। সময়োপযোগী বিপণন কৌশলও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ওয়ালটনের তথ্যমতে, উন্নত পিকচার কোয়ালিটি, উচ্চ গুণগতমান, সাশ্রয়ী দাম এবং আধুনিক ডিজাইন ও ফিচারের কারণে বিশ্ববাজারে ওয়ালটন টিভির প্রতি ক্রেতাদের আস্থা দ্রুত বাড়ছে।
বর্তমানে ইউরোপ ওয়ালটন টেলিভিশনের সবচেয়ে বড় রপ্তানি বাজার। জার্মানি, গ্রিস, পোল্যান্ড, স্পেন, ইতালি, রোমানিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ডস–সহ ইউরোপের এক ডজনের বেশি দেশে ওয়ালটন ব্র্যান্ডের টিভি রপ্তানি হচ্ছে।
প্রতিষ্ঠানটির মোট টিভি রপ্তানি আয়ের প্রায় ৯৫ শতাংশই আসে ইউরোপের বাজার থেকে। পাশাপাশি এশিয়া ও আফ্রিকাতেও ওয়ালটন টিভির বাজার সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে পূর্ব-তিমুর ছাড়াও শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়া–তে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

