AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৬ এএম, ২০ মে, ২০২৬

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা।

এর আগে গত ১৬ মে সোনার দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়।

সে সময় ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুসের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত ৬৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পেয়েছিল।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!