AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, এগিয়ে বিজেপি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০২ এএম, ৪ মে, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, এগিয়ে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টা (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) থেকে শুরু হওয়া এই গণনায় প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি ১৬২টি আসনে এগিয়ে আছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৫টি আসনে। ২৯৪ সদস্যের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৮টি আসন।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩টি আসনের ফল গণনা করা হচ্ছে।

কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। ফলাফলের ওপর নির্ভর করছে রাজ্যের আগামী পাঁচ বছরের রাজনৈতিক নেতৃত্ব কার হাতে যাবে।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অন্যদিকে বাম ও কংগ্রেস জোটের প্রভাব তুলনামূলকভাবে কমে এসেছে।

ফলাফল ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!