AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৯ এএম, ৪ মে, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নজরুল ইসলাম

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। নতুন পদে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান দায়িত্বেই কাজ চালিয়ে যাবেন।

নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর থেকে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন’ কর্মসূচির অধীনে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের প্রোগ্রাম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট পরিচালনা করে থাকে।

পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ।

শিক্ষাজীবনে নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া জার্মানি থেকে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সিইআরএম সনদও অর্জন করেছেন।

তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বাসিন্দা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!