দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী—২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা, ১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা ।
এর আগে গত ৯ এপ্রিল ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী—২২ ক্যারেট: ৬,০৬৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট: ৫,৭৭৪ টাকা, ১৮ ক্যারেট: ৪,৯৫৭ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৭৩২ টাকা ।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৫ বার কমেছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

