রাজধানীর মগবাজারে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি ‘স্বপ্ন’র ৮৬৫তম আউটলেট।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মোঃ কৌশিক রহমান এবং রিজিওনাল হেড অব অপারেশন কামরুজ্জামান স্বাধীন।
মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান মুন্না এবং পরিচালক রাশেদ হাসান সাইফি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সোহেল তানভীর খান বলেন, নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। মগবাজারের এই নতুন আউটলেট সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলেও তিনি উল্লেখ করেন।
নতুন আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন পণ্য পাবেন। আধুনিক স্টোর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।
উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার চালু করা হয়েছে। ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে আধুনিক রিটেইল সেবা সম্প্রসারণে তারা নিয়মিত নতুন আউটলেট চালু করে যাচ্ছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

