AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উদ্বোধন

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:৫৭ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এবারও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা।

এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে গ্রাহকরা আবারও মিলিয়নিয়ার—অর্থাৎ ১০ লাখ টাকা জয়ের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সিসহ বিভিন্ন নিশ্চিত উপহার।

৮ এপ্রিল ২০২৬ থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনলেই এসব সুবিধা পাওয়া যাবে।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং ‘ফেস অব ওয়ালটন এসি’ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, “ওয়ালটন একটি ক্রেতাবান্ধব ব্র্যান্ড। প্রতিটি বড় উৎসবেই আমরা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। এর ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, ডিজিটাল ক্যাম্পেইনের আগের কয়েকটি সিজনে ওয়ালটন পণ্য কিনে ইতোমধ্যে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন সময়ে পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড ডিজিটালভাবে নিবন্ধন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে জানানো হবে—গ্রাহক ১০ লাখ টাকা, ক্যাশ ভাউচার বা অন্যান্য উপহার পেয়েছেন কিনা।

এছাড়া বিক্রয়োত্তর সেবা সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এতে ক্রেতার তথ্য সংরক্ষিত থাকায় ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দ্রুত সেবা পাওয়া যাবে।

আয়োজকরা আশা করছেন, পূর্বের মতো এবারও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটি সফল হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!