AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৫ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ নামে কিউআর কোডভিত্তিক একটি মোবাইল অ্যাপের পাইলট কার্যক্রম শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ঢাকার দুটি ফিলিং স্টেশনে—তেজগাঁওয়ের ট্রাস্ট ও আসাদগেটের সোনারবাংলা পাম্পে—এটি চালু করা হয়েছে। পাইলটিং সফল হলে ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে বিলম্ব, দীর্ঘ লাইন এবং অনিয়মের অভিযোগ রয়েছে। একই ব্যক্তি একাধিকবার জ্বালানি নেওয়ার ফলে কৃত্রিম সংকটও তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে ডিজিটাল এই ব্যবস্থাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নতুন ব্যবস্থায় কিউআর কোড স্ক্যান করে জ্বালানি নেওয়া যাবে এবং ব্যবহারকারীরা নিজেদের বরাদ্দ সম্পর্কে জানতে পারবেন। কেন্দ্রীয় ড্যাশবোর্ডের মাধ্যমে সারাদেশের জ্বালানি সরবরাহ ও বিতরণ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এছাড়া এই সিস্টেম বিআরটিএর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে, যা জ্বালানি বিতরণকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করবে। স্মার্টফোন না থাকলেও ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ব্যবহার করা যাবে।

সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি খাতে অনিয়ম ও অপচয় কমবে এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!