AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ৪ দফা বাড়লো সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪২ এএম, ১ এপ্রিল, ২০২৬

টানা ৪ দফা বাড়লো সোনার দাম

দেশের বাজারে টানা চার দফা বাড়ানো হলো সোনার দাম। বুধবার (১ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকায়, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

তবে সোনার দামের ঊর্ধ্বগতির বিপরীতে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার কারণে বৈশ্বিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে, যার প্রভাব পড়ছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৭৫ ডলার ছাড়িয়েছে।

এর আগে জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে তীব্র ঊর্ধ্বগতির প্রভাবে দেশে একদিনেই ভরিপ্রতি ১৬ হাজার টাকার বেশি দাম বাড়ানো হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ একদিনের বৃদ্ধি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!