AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চের ২৯ দিনে এলো রেকর্ড ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৪ পিএম, ৩০ মার্চ, ২০২৬

মার্চের ২৯ দিনে এলো রেকর্ড ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মার্চ মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ৩৪৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ সময়ে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১২ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৩০ শতাংশ বেশি।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!