দেশে বর্তমানে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ (২৫ মার্চ) সকালে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও, দেশে বর্তমানে জ্বালানি সংকট নেই। জনগণ আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কিনতে হবে।”
এর আগে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সভার তথ্য নিশ্চিত করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

