AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ১৪ দিনে দেশে এলো ২২০ কোটি ডলার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ১৫ মার্চ, ২০২৬

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ১৪ দিনে দেশে এলো  ২২০ কোটি ডলার

চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে এসেছে ২২০ কোটি ৫০ লাখ বা ২.২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে ১৫ কোটি ৭৫ লাখ ডলার প্রবাহিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চে গত বছরের একই সময়ে ১৬২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ, বছর ব্যবধানে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৪৬৫ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় ২২.৬০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

ব্যাংক সূত্রে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের পরিবারকে প্রচুর অর্থ পাঠাচ্ছেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রেমিট্যান্স প্রবাহে কিছুটা প্রভাব ফেলতে পারে।

এর আগে ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। জানুয়ারি মাসে রেকর্ড ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স প্রবেশ করেছিল, যা চলতি অর্থবছরের তৃতীয় সর্বোচ্চ। ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার প্রবেশ করেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এক মাসের রেমিট্যান্স।

গত বছর জুলাই থেকে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ, ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার এবং ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স প্রবেশ করেছিল। এছাড়া নভেম্বর ও ডিসেম্বর মাসে যথাক্রমে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ও ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স আসার তথ্য রয়েছে।

গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন বা ৩,০৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এক অর্থবছরে প্রবাসী আয়ের রেকর্ড।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!