দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় দফায় দাম বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ৩ হাজার ৫৫৭ টাকা বেড়ে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ২ হাজার ৯১৫ টাকা বেড়ে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা
এর আগে গত ২১ ও ২৩ ফেব্রুয়ারি দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। এই তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দামে—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ১৭৫ টাকা বেড়ে ৬ হাজার ৮৮২ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা
সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও স্থানীয় কাঁচামালের দামের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে স্বর্ণ ও রুপার দাম পুনরায় সমন্বয় হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

