বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মূলার আলোকে ফেব্রুয়ারি মাসে তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে অকটেনের লিটারপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা।
আগের দামের সঙ্গে তুলনা করলে, ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে। একইভাবে অকটেন ও পেট্রোলের দামও লিটারপ্রতি ২ টাকা হ্রাস করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, নতুন এই মূল্য ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

