নবম বিসিএস ফোরাম সদস্যদের বার্ষিক সম্মিলন ২০২৬ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। এছাড়া সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম, এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মো. সামছুল আলম আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল খালেক।
উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তারা ১৯৯১ সালের ২৬ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর ২৬ জানুয়ারি নবম বিসিএস ফোরামের উদ্যোগে এ সম্মিলনীর আয়োজন করা হয়।
সম্মিলনীতে নবম ব্যাচের কর্মকর্তাদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচিতে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফান গেমস এবং সবার জন্য কমন গিফট। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

