নতুন বছরের শুরুতেই দেশের জ্বালানি তেলের বাজারে মূল্য হ্রাস করা হয়েছে। জানুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন দামে ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকায়, কেরোসিন ১১৪ টাকায়, পেট্রোল ১১৮ টাকায় এবং অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। ঘোষিত নতুন মূল্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা সরকার চালু করে গত বছরের মার্চ মাসে। সেই অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের নতুন দর ঘোষণা করা হচ্ছে। একইসঙ্গে বিশ্ববাজারের দামের ভিত্তিতে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যও নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

