AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
তারেক রহমান দেশে ফেরা নিয়ে

বিমানবন্দর আশেপাশে গার্মেন্টস বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএ’র


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৭ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিমানবন্দর আশেপাশে গার্মেন্টস বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএ’র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকায় রফতানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে আজ সোমবার  এ পরামর্শ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজিএমইএ জানিয়েছে, ওই দিন উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গি, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোর শ্রমিক যাতায়াত এবং আমদানি-রফতানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার পোশাক কারখানার মালিকদের সার্বিক বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে যে কোনও একদিন দায়িত্ব পালন করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়া যায় কি-না, তা বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি আমদানি ও রফতানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের জন্যও অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!