দেশে ডলার সংকট চলমান থাকায় এবং নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় দেশের বাইরে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাতে ব্র্যাক ব্যাংকের বিদেশি কার্ড ব্যবহারকারী গ্রাহকদের নোটিশের মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংকটি।
এতে বলা হয়, ২৪ ডিসেম্বর থেকে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

