দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেড চলতি (অক্টোবর-ডিসেম্বর ২১) হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির আয় হয়েছিল ১০ টাকা ৮৪ পয়সা।
হিসাব বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময়ে ২২ টাকা ৩৯ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫২ টাকা ৩৬ পয়সা।
একুশে সংবাদ/বাবু



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

