AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে ১৬৫টি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস


Ekushey Sangbad
বোদা উপজেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৬:৪৪ পিএম, ২৩ জুন, ২০২৬

পঞ্চগড়ে ১৬৫টি কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড় সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সন্ধ্যায় বাজারের একটি ফাঁকা জায়গায় জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২২ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জালগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানকালে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারে দোকানদার মাহবুব আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বাকি দুই দোকানের মালিক অভিযান চলাকালে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে তাদের দোকানে থাকা জালগুলো জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় সদর উপজেলার মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় ও একদল পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি আরো বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

একুশে  সংবাদ/ওজি

Link copied!