AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু নির্যাতনের অভিযোগে স্কুল ব্যবস্থাপক আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ এএম, ২৩ জানুয়ারি, ২০২৬

শিশু নির্যাতনের অভিযোগে স্কুল ব্যবস্থাপক আটক

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত শারমিন একাডেমিতে এক শিশুকে নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোররাতে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন মডেল থানা পুলিশ তাকে আটক করে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত রোববার (১৮ জানুয়ারি) নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে এক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের পোশাক পরিহিত এক শিশুকে একটি অফিস কক্ষে নিয়ে যান এক নারী। সেখানে শিশুটিকে প্রথমে চড় মারেন তিনি। পরে কক্ষে উপস্থিত আরেক ব্যক্তি শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালান। এক পর্যায়ে শিশুটির গলা ও মুখ চেপে ধরার পাশাপাশি তার হাতে থাকা স্টেপলার দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়। শিশুটি কান্নাকাটি ও ছটফট করতে থাকলেও নারীটি তাকে ধরে রাখেন।

ভিডিওতে আরও দেখা যায়, শিশুটি নারীর শাড়িতে থুতু ফেললে ওই ব্যক্তি শিশুটির মাথা জোর করে সেই স্থানে চেপে ধরেন এবং কয়েকবার ঝাঁকুনি দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শিশুটির মা পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শারমিন কিন্ডারগার্টেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহান এবং ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়। তারা স্বামী-স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!