AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১২ এএম, ২২ ডিসেম্বর, ২০২৫

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অন্তত ৯ জনকে আটক করেছে।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলাম। এছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের অভিযানে আরও দুইজনকে আটক করা হয়েছে; তাদের পরিচয় যাচাই প্রক্রিয়া চলছে।

প্রেস উইংয়ের তথ্যমতে, আটক কাশেম ফারুক বগুড়ার আল-জামিয়া আল-ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমানও আটক তালিকায় রয়েছেন।

শেরপুর জেলার বাসিন্দা রাকিব হোসেনকে ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ছবি ও উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মো. নাইমকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে হামলার ঘটনায় লুট হওয়া প্রায় ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন যে তিনি মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছিলেন। ওই অর্থ দিয়ে তিনি মোহাম্মদপুর এলাকা থেকে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কিনেছিলেন, যা পরে উদ্ধার করা হয়েছে।

কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর একাধিক থানায় মোট ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ সংক্রান্ত দুটি মামলার তথ্য রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক অন্যান্যদেরও প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে রোববার পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করে যে, সাম্প্রতিক এসব হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অন্তত ৩১ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!