AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:১৬ পিএম, ২৮ জুলাই, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের দাফন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী দুই সহোদর ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজনের (২১) মরদেহ দাফন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের কামারহাট মসজিদ মাঠে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।নিহত সজিব ও সুজন চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন সজিব। চলতি বছরের শুরুতে কাজের সহযোগিতার জন্য ছোট ভাই সুজনকেও সৌদি আরবে নিয়ে যান তিনি। ১৫ জুলাই দিবাগত রাতে খেজুর বোঝাই একটি পিকআপ নিয়ে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে দুই ভাইয়ের মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে পৌঁছায়। তাদেরকে শেষ বারের মতো দেখতে আশপাশের মানুষ ওই বাড়িতে ভিড় করে।

সকালে জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও গ্রামের মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে।

এদিকে নিহত সজিবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!