জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আব্দুল কাদের (দুদু) তরফদারের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৫ সালের ২৮ জুলাই এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও জনসেবার প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে তিনি চরপাকেরদহ ইউনিয়নের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আহ্বায়ক ও সভাপতি হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তিনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতির পাশাপাশি গ্রাম সরকার কমিটির সদস্যদের ভোটে ইউনিয়ন সরকার নির্বাচিত হয়ে
দায়িত্ব পালন করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর রেখে যাওয়া আদর্শ ও কর্মময় জীবনের স্মৃতি আজও স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। তাঁর জ্যেষ্ঠ পুত্র গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বর্তমানে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রয়াত আ. কাদের দুদু তরফদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

