AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিপির পদযাত্রায় হামলা: সারজিস - নাসীরুদ্দীন আহত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,হবিগঞ্জ
০৭:৫৩ পিএম, ২৮ জুলাই, ২০২৬

এনসিপির পদযাত্রায় হামলা: সারজিস - নাসীরুদ্দীন আহত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনায় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। এছাড়া এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সালেহ উদ্দিন সিফাতের দাবি, হামলাকারীরা শুধু মাইক্রোবাস ভাঙচুরই করেনি, মোবাইল ফোন ও ক্যামেরাও নিয়ে গেছে। গাড়ি ভাঙচুরের একটি ভিডিও তাদের কাছে রয়েছে বলেও তিনি জানান।

তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!