AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ

লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবি


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:০৬ পিএম, ২৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবি

লক্ষ্মীপুর সড়কে ‍‍`দানব‍‍` নামে পরিচিত ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধ ও ফিটনেসবিহীন সকল যানবাহন জব্দ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলন লক্ষ্মীপুর জেলা আহবায়ক আবদুল কাদের তুষার, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, বিকেবি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাঈল খাঁন সুজন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ড্রাম ট্রাক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে চলেছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ছে।

তাই জননিরাপত্তার স্বার্থে ড্রাম ট্রাক স্থায়ীভাবে নিষিদ্ধ, ফিটনেসবিহীন যানবাহন জব্দ করে সড়ক পরিবহনে কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!