AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত বৃদ্ধা নিহত



চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত বৃদ্ধা নিহত

চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুপুর ১ টার দিকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে  তার বয়স প্রায় ৭০ বছর।

এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!