AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে মৃত্যুর আড়াই বছর পর লাশ উত্তোলন



রূপগঞ্জে মৃত্যুর আড়াই বছর পর  লাশ উত্তোলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে ইমন নামে  ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

প্রায় আড়াই বছর আগে দাফন করা ওই মরদেহ হত্যা মামলার তদন্তের স্বার্থে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়।  বিকেলে উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাড়িতে খাবার খাওয়ার পর ইমন হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

প্রথমে তাকে মহাখালীর কলেরা হাসপাতালে এবং পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২০ জানুয়ারি তার মৃত্যু হয়। পরে তাকে পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর ঘটনাকে স্বাভাবিক মনে না করে নিহতের বাবা মজিবুর রহমান ঢাকার কেরানীগঞ্জ থানায় সিআর মামলা নং-৩২৩/২০২৪ দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যার অভিযোগ আনা হয়। আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অর্পণ করেন।

পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের উদ্দেশ্যেই আদালতের নির্দেশে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহের ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর কবর থেকে মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!