AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৫:৪১ পিএম, ২৮ জুলাই, ২০২৬

মিরপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (প্রায় ৬০ বছর বয়সী) এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টরের রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী ট্রেনের সামনে চলে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!