বাগেরহাটের চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের চিত্র-এর প্রতিনিধি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি অরুণ কুমার সরকার।
সম্প্রতি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি শোয়েব হোসেন গাজী।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. আজাদ খান (দৈনিক মুক্ত খবর), সহসভাপতি মোস্ত. মাসুদ তালুকদার ও এনামুল হক গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হালদার, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, দপ্তর সম্পাদক সবুর শেখ, অর্থ সম্পাদক মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম ইরশাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান এবং নির্বাহী সদস্য জামাল মুন্সী।
নবনির্বাচিত সভাপতি শহিদুল হক টিপু ও সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকারের নেতৃত্বে প্রেসক্লাবটি পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতারা জানান, কেবল সংবাদ পরিবেশনই নয়, সমাজের অসঙ্গতি ও উন্নয়নচিত্র তুলে ধরা এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও প্রেসক্লাব কার্যকর ভূমিকা পালন করবে।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে চিতলমারী থানা প্রেসক্লাব সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

