খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশি -বিদেশি অস্ত্র ও গোলাবারূদ উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৭ জুলাই ) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২টি বিদেশি ও ২টি দেশীয় অস্ত্র, গোলাবারুদ, বিদেশি মুদ্রাসহ অন্যান্য জিনিসপত্র।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকায় জোন অধিনায়কের নেতৃত্বে গভীর রাতে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি’র টহলদল। অভিযান চলাকালে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারির সদস্যরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪টি পিস্তল, গোলাবারুদ, বিদেশি মুদ্রাসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
বিওপি`তে ফিরে আসার সময় জব্দ কৃত মালামাল উদ্ধারে বিজিবি’কে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে
সশস্ত্র চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে বিজিবি। তবে উভয় পক্ষের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
যামিনী পাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: খালিদ ইবনে হোসেন জানান, ২৩ বিজিবি`র দ্বায়িত্বপূর্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান রোধে সর্তক রয়েছে বিজিবি। এবং পাচারের সম্ভাব্য রুটসমূহ সনাক্ত করা হয়েছে। সীমান্ত এলাকা গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

