AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার



রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামি হলেন, পাংশা উপজেলাধীন যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকার মৃত আজিজ মুন্সির ছেলে মো. ফজলুল হক ওরফে ফজল।

জেলা গোয়েন্দা (ডিবি) সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পাংশা মডেল থানাধীন যশাই ইউনিয়নের বাশগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আসামির নিজ বসতবাড়ির শয়নকক্ষের ড্রেসিং টেবিলের উপরের ড্রয়ার থেকে ৮০০ পিস অবৈধ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো.মফিজুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে রাজবাড়ী পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!