AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএমকে আল্টিমেটাম


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৫:৪৩ পিএম, ২৬ জুলাই, ২০২৬

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএমকে আল্টিমেটাম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মাসে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের আল্টিমেটাম দিয়েছেন বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মঞ্জুল কবির বিএসসি।

রোববার (২৬ জুলাই) শতাধিক গ্রাহককে সঙ্গে নিয়ে তিনি রায়পুর জোনাল কার্যালয়ে গিয়ে ডিজিএম মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ধরে বিল পুনঃযাচাই ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গ্রাহকদের অভিযোগ, গত মাসে যেখানে একজনের বিদ্যুৎ বিল এসেছিল ১০৫ টাকা, সেখানে চলতি মাসে বিল এসেছে প্রায় ১ হাজার ৬০০ টাকা। আবার জুন মাসে যাদের বিদ্যুৎ ব্যবহার ছিল প্রায় ১৩০ ইউনিট, জুলাই মাসে তাদের ব্যবহারের পরিমাণ ৬০০ থেকে ৬৫০ ইউনিট দেখানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন এলাকার আরও শত-শত গ্রাহক।
মাস্টার মঞ্জুল কবির বিএসসি বলেন, "গণহারে গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। দ্রুত এসব বিল সংশোধন করে গ্রাহকদের ভোগান্তি দূর করতে হবে। এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম মোশাররফ হোসেন বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিল-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে রায়পুরের বিভিন্ন এলাকার গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!