AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৫:৩৮ পিএম, ২৬ জুলাই, ২০২৬

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মাইকেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার শিকারপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে সাবেক উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মাইকেল গেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!