AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুরে ১নং ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৭:২৩ পিএম, ২৫ জুলাই, ২০২৬

গাজীপুরে ১নং ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডে সড়ক সংস্কার ও ড্রেনেজ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় সিটি কর্পোরেশনের ৮ নম্বর অঞ্চলের আওতাধীন কাশিমপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে উন্নয়নকাজের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক শওকত হোসেন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সুষম আঞ্চলিক উন্নয়ন বাস্তবায়নই সরকারের অন্যতম লক্ষ্য। নিজস্ব অর্থায়ন ও সরকারি সহায়তার সমন্বয়ে জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উন্নয়নকাজের গুণগত মানে কোনো ধরনের আপস বা অনিয়ম বরদাশত করা হবে না। পাশাপাশি কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও তদারকির আহ্বান জানাই।”

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক পুনর্নির্মাণ ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেছেন কাশিমপুর এলাকার বাসিন্দারা। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!