AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি



বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তিনি ঘরে তালা লাগিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফিরে দেখেন, ঘরের দরজা ভাঙা এবং আলমারি খোলা। ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে ছিল।

পরে আলমারি পরীক্ষা করে তিনি দেখতে পান, সেখানে রাখা আনুমানিক ৫ ভরি স্বর্ণালংকার, যার মূল্য প্রায় ১২ লাখ টাকা এবং নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

ঘটনার পর তিনি বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!