শেরপুরের নকলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বিনুর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার উত্তর বাজার মোড়ে শেরপুর–ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বিনুর নকলা উপজেলার ধনাকুর্শা বাঁশকান্দি গ্রামের মৃত মইজ উদ্দিনের বড় ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ও প্লাম্বার মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাওয়ার পথে উত্তর বাজার এলাকায় পৌঁছালে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

