AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৪:৩৮ পিএম, ২৫ জুলাই, ২০২৬

‍‍`আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সম্মানিত উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান, নাসির উদ্দিন আহমেদ মিটু, শওকুত ইসলাম শকু, মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে।

নবগঠিত কমিটিতে মো. শাহ জামাল ভূইয়াকে আহ্বায়ক এবং ইমরান খানকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শফিক মিয়া ও কামরুল হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব (দপ্তর সংযুক্ত) করা হয়েছে আফজল মিয়াকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ বদরুল ইসলাম রানা, মো. নুরুল শুভ, মরিয়ম খান ও আইরিন আক্তার জুলি।

এছাড়া কমিটির সদস্যরা হলেন—মো. আসাদুজ্জামান (আল আসাদ), আরমান মিয়া, কাওছার আহম্মেদ, বদিউজ্জামান নাহিদ, জাকির হোসেন জামাল, মো. আব্দুল মুমিন, আব্দুল ওদুদ ফারুক, হুমায়ুন উদ্দিন কাইয়ুম, মুকিদ আহম্মেদ আকাশ, ছামিউল বাশার, মো. লোকমান আহম্মেদ, ফয়সাল আহম্মেদ রনি এবং লিটন মিয়া।

নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক মো. শাহ জামাল ভূইয়া বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের পরামর্শক্রমে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে ২৩ সদস্যের আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়। পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সেটি অনুমোদন করে।

তিনি আরও বলেন, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়। পরে সাংগঠনিক নীতিমালা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে জেলার সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

মো. শাহ জামাল ভূইয়া আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে মৌলভীবাজার জেলায় কার্যকর ভূমিকা পালন করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!