সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা ও নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাহ মো. রেদওয়ানুর রহমান, এটিএম ঈমান আলী মামুন, মো. এমদাদুল হক, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, সদস্য সচিব মো. আতাউর রহমান মুকুল এবং সদস্য মো. আলাউদ্দিন মজুমদার শাহীন ও মো. শামীম মিয়াসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরগঞ্জের গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিক মান রক্ষা এবং জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মো. আব্দুল মান্নান আকন্দ সভাপতি এবং মো. আতাউর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহ মো. রেদওয়ানুর রহমান, এটিএম ঈমান আলী মামুন, মো. এমদাদুল হক, মো. সফিকুল ইসলাম রাজা ও মো. রানা বিশ্বাস; সহ-সাধারণ সম্পাদক মো. শহিদার রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ মো. হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক মো. শামীম মিয়া; প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল মতিন সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মো. মোজাফ্ফর হোসেন, এএম নুরুল আখতার মজনু ও মো. রুবেল মিয়া।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা সুন্দরগঞ্জে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

