AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা



পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক-সংক্রান্ত ২৮টি মামলার আসামি আরমান নামে এক ব্যক্তির এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলার নিজ বাসায় আরমান এক মণ দুধ দিয়ে গোসল করেন। পরে একটি ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন, আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।

ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, “আমি দীর্ঘদিন ভুল করে মাদক ব্যবসা করেছি। এখন আমার ভুল বুঝতে পেরেছি। জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না, কাউকে করতেও দেব না। আমার এলাকায় কেউ মাদক ব্যবসা করতে চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে তাকে আইনের হাতে তুলে দেব।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। ভিডিওতে আরমানকে সমাজের মানুষের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে সৎ পথে জীবনযাপনের প্রতিশ্রুতি দিতেও দেখা যায়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, “আরমানকে পুলিশের পক্ষ থেকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আমিও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তার বিরুদ্ধে মাদক-সংক্রান্ত ২৮টি মামলা রয়েছে। তবে শুধু দুধ দিয়ে গোসল করলেই তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন—এটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা তাঁর চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। সত্যিই যদি তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন, তাহলে সেটি অবশ্যই ভালো বিষয়।”

পুলিশ জানিয়েছে, আরমানের ঘোষণার পর তিনি বাস্তবেই মাদক ব্যবসা থেকে সরে আসেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!